গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত
কাজের জন্য আজ শনিবার (২০ এপ্রিল) ২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় জানানো হয়, শনিবার
দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট দুই ঘণ্টা নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড,
মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ পর্যন্ত এলাকা, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকার সব
শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায়
গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ
দুঃখ প্রকাশ করেছে।










