বগুড়ার আদমদীঘির সান্তাহারে পোশাক কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২টায় জেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
বগুড়ার আদমদীঘি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী খায়রুল ইসলাম ও রাহাত হোসেন বাবুর পোশাক কারখানা ও গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মঙ্গলবার রাতে আদমদীঘি ও নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় ওই দুই ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।










