ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বাসুদেব মুখার্জী রহমতপুর বাজারের ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সড়ক পাড় হতে গিয়ে ট্রাকের চাপায় তিনি নিহত হয়।
তার বাড়ি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।










