সুন্দরবনে শিকারি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, শিকারিদেরে
ব্যবহৃত ট্রলার, ছুড়ি,দা, দড়ি, কাচি, পলিথিন জব্দ করেন বনরক্ষিরা।
রোববার (১৫ আগস্ট) গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে বনরক্ষীরা চোরদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের করিম হাওলাদারের ছেলে আঃ মান্নান হাওলাদার, একই উপজেলার চরদোয়ানি গ্রামের চান মোল্লার ছেলে মোঃ জামাল মোল্লা (৪৫), মঠেরখাল গ্রামে










