করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন আরও ১২ জন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ জুন) সকাল ৯টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ২জন এবং মেহেরপুরের ১জনসহ মোট ১০ জন করোনায় এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা.সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে মারা গেছেন।
পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৩৮ দশমিক ১৪ শতাংশ এবং নাটোরের ২৩ দশমিক ১২ শতাংশ করোনা ধরা পড়েছে।










