রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত সেকান্দর আলী গ্রামীণ ব্যাংক বাঙ্গালহালিয়া শাখার সহকারী ব্যবস্থাপক। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।