গতকাল রাজধানীতে ‘দেশের অবস্থা’ শিরোনামের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জাতীয় সাংগঠনিক কমিটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম দাবিগুলো তুলে ধরেন।

সরকারকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে বলেছে অল্টারনেটিভস। একই সঙ্গে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক পুনর্গঠনের দাবি জানিয়েছে তারা।

প্লাটফর্মটি দাবি করেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা গুমের শিকার হয়েছেন, তাদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায়বিচার নিশ্চিতের ব্যবস্থা নিতে হবে। জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে অল্টারনেটিভস বলেছে, গণ-অভ্যুত্থানে গ্রেফতার ব্যক্তিসহ আন্দোলনে অংশ নেয়া সব শ্রেণী-পেশার মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।