বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বগুড়ায় বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ ব্যাংক সিবিএ শাখাসহ সব কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

গতকাল সকালে বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. সিরাজুল হক, উপমহাব্যবস্থাপক হাফিজার রহমান, জয়ন্ত কুমার দেব, মিজানুর রহমান ফটিকসহ সব উপমহাব্যবস্থাপক, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক শাখার সভাপতি শামসুল আলম, কার্যকরী সভাপতি ডা. গোপাল চন্দ্র কর্মকার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন, সিবিএ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ সব নেতা ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এছাড়া বাংলাদেশ ব্যাংক চত্বরে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।