পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে আবারো সাত দেশের প্রবাসীদের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ নভেম্বর) বিকেল সোয়া তিনটা থেকে নিবন্ধন পুনরায় চালু হয়। সংশ্লিষ্ট একটি বার্তায় ইসি এ তথ্য জানায়।
এ দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়া।
ইসি জানায়, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের স্ব-স্ব দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা কিংবা নিকটস্থ কোনো পরিচিত প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহারের জন্যও অনুরোধ করা হয়েছে।










