এ সময় ডেঙ্গুতে মারা গেছে দুজন। গতকাল এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় বরিশালে (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন ও খুলনায় (সিটি করপোরেশন এলাকার বাইরে) একজন মারা গেছে। তাদের সবাই পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, নতুন রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৮৬-তে। এছাড়া চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯০ জনের। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে।

এরপর রয়েছে খুলনা বিভাগে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১, বরিশালে নয়, ময়মনসিংহে আট, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) তিন, রংপুরে এক ও সিলেট বিভাগে একজন।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। সেখানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৬৩। এর পরে রয়েছে যথাক্রমে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৫১ জন, বরিশাল ১৩৪, চট্টগ্রাম ১০৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৭, ময়মনসিংহ ৪৫, রাজশাহী ৩৬, রংপুর ২১ ও সিলেট বিভাগে তিনজন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের গত সোমবারের প্রতিবেদনে একদিনে ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৯ ও নারী ৩৭ দশমিক ১ শতাংশ।

চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৬১ দশমকি ৯ শতাংশ নারী ও ৩৮ দশমকি ১ শতাংশ পুরুষ। এছাড়া মোট মারা যাওয়াদের মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ নারী ও ৪২ দশমিক ৭ শতাংশ পুরুষ।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৫ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৩১ হাজার ৩৯৭ জন।