রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৩৪ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।