সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পূর্বে হঠাৎ করে সরকার দলীয় সভার আহ্বান করেছে বিএনপি। সন্ধ্যা ৬টায় শুরু হবে সেই সভা।

ইতিমধ্যে মন্ত্রী এবং সংসদ সদস্যরা জাতীয় সংসদে উপস্থিত হতে শুরু করেছেন। সরকার দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবে।

সংসদ সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং দিকনির্দেশনা দেয়ার জন্যই এ সভা আহ্বান করা হয়েছে।