যশোরের ঐতিহ্যবাহী পাঁচটি স্থাপনা রক্ষার দাবি জানিয়েছে জনউদ্যোগ। যশোরের ঐতিহাসিক সব স্থাপনা সংরক্ষণে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। এ অঞ্চলের প্রথম ২২২ বছর আগে নির্মিত প্রশাসনিক ভবনের (জেলা রেজিস্ট্রি অফিসের পরিত্যক্ত ভবন) সামনে গতকাল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ বলেন, ‘আগামী প্রজন্মকে যশোরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হলে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা জরুরি।