ঈদের দিন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টা ২০ মিনিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা একে একে সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

04bbf02a-343b-4c68-b562-47ac93fcddc3

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে, জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।