শিক্ষা মন্ত্রণালয়ের গত ২২ জুলাইয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের বিষয়টি জানানো হয়। তিনি বুয়েটের চতুর্থ উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর একই বছর প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
বর্তমানে তিনি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।










