সিলেটে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে গত এক মাসেরও বেশি সময় ধরে। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা হচ্ছে না। এ অবস্থায় আগামী বুধবার থেকে আন্দোলনের ডাক দিয়েছে সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ী সংগঠনগুলো। এদিন সকল ট্যাংক-লরি নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করবেন।
সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এক সপ্তাহের জন্য সময়সীমা বেঁধে দেন সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় এবার জ্বালানি তেল ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আন্দোলনে নামছেন।
সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল হোসেন আহমদ আলমগীর জানান, গত ৫/৬ দিন থেকে জ্বালানি তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠন করা হয়েছে সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ সংগঠনের ব্যানারে আন্দোলন চলবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, আমাদের আর কিছু করার নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা বাধ্য হয়ে আগামী বুধবার সিলেটের রাস্তায় ট্যাংক-লরি দাঁড় করিয়ে বিক্ষোভ প্রদর্শন করবো। এরপরে আসবে কঠোর আন্দোলনের ডাক।
সিলেটে জ্বালানি তেল সংকট নিরসণে বিক্ষোভের ডাক
সিলেটে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে গত এক মাসেরও বেশি সময় ধরে। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা হচ্ছে না। এ অবস্থায় আগামী বুধবার থেকে আন্দোলনের ডাক দিয়েছে সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ী সংগঠনগুলো। এদিন সকল ট্যাংক-লরি নিয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করবেন।










