বরিশাল বিভাগের ৬ জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হওয়া মোট ১৬০ জনের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৮৩ জন সুস্থ হয়েছেন।সুস্থ হওয়াদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
এদিকে বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, বিভাগের মধ্যে এই পর্যন্ত বরিশাল জেলায় ৫১ জন, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৮, পিরোজপুরে ১৯, বরগুনায় ৩৮ ও ঝালকাঠিতে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। পাশাপাশি বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৪ জন, পটুয়াখালীতে ১৬, ভোলায় ২, পিরোজপুরে ৪, বরগুনায় ২২ ও ঝালকাঠিতে ৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে।
এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১০ হাজার ৭৮৪ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১০ হাজার ১০৬ জনকে, আর এর মধ্যে ৮ হাজার ৪৭৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রাতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৭৮ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৬১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
অপরদিকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৩১ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং বিভাগের ৬ জেলায় ১৪৩ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বরিশাল বিভাগের মধ্যে শুধু বরগুনা জেলাতেই গত ২৪ ঘণ্টায় ৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এছাড়া পটুয়াখালীতে ১৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ২৭৯ জন এবং এরই মধ্যে ১৮২ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে।
বরিশাল বিভাগে শনাক্ত করোনা রোগীর অর্ধেকই সুস্থ
বরিশাল বিভাগের ৬ জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত হওয়া মোট ১৬০ জনের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ৮৩ জন সুস্থ হয়েছেন।সুস্থ হওয়াদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।










