বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে চেম্বারের ক্যাপাসিটি বিল্ডিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক তাহমিন আহমদ। সভায় বক্তব্য রাখেন বিইএফের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আসিফ আইয়ুব, আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, আইএলওর ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ নুরুজ্জামান, পরিচালক মুজিবুর রহমান মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী।