বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসংলগ্ন স্থানে ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সকালে বাগেরহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যুবদল নেতা মেহেবুবুল হক কিশোর, যুব মহিলা লীগ নেত্রী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৯তম ব্যাচের রাজনৈতিক ফেলো তাছলিমা আক্তার, ছাত্রদল নেতা ও রাজনৈতিক ফেলো আলী আজিম উপস্থিত ছিলেন।
ষাটগম্বুজ মসজিদ এলাকায় ডাস্টবিন স্থাপনের দাবি
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদসংলগ্ন স্থানে ডাস্টবিন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সকালে বাগেরহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।










