বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা চেয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চীনের রাষ্ট্রদূত কৃষি মন্ত্রণালয়ে এসেছিলেন। বাংলাদেশে ৯ হাজার চীনা নাগরিক কাজ করেন। তাদের নিরাপত্তার জন্য তিনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, আমাদের পক্ষে যতো ধরনের সাহায্য করা দরকার আমরা তা করব।

উপদেষ্টা বলেন, বন্যায় অনেকগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত এলাকায় ওনারা (চীন) আমাদের কী ধরনের সাহায্য করতে পারে সে ব্যাপারে অনুরোধ করেছি।