অধস্তন আদালত, ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের মামলা পরিচালনার সময় সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স-এর বিধান যথাযথ অনুসরণ করে আগামী ১৬ নভেম্বর থেকে পোশাক পরিধান করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক এবং আইনজীবীরা মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত অত্র কোর্টের গত ২৪ মার্চের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হল।
গ্রীষ্মকালীন গরম আবহাওয়া বিবেচনায় গত ২৪ মার্চ থেকে শুধু কালো কোট, সাদা শার্ট, টাই ব্যান্ড পরে মামলা পরিচালনা করেছেন বিচারক ও আইনজীবীরা।










