শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনে পুলিশের শর্টগানের স্প্রিন্টারে গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ক্যাম্পাসে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আজ শুক্রবার বিকেলে শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ এ সব তথ্য জানান।
রাজ বলেন, গত ১৬ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিনদফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ও পরবর্তীতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা সরকারি খরচে উন্নত চিকিৎসা সহায়তা পাবেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শর্টগানের স্প্রিন্টারে গুরুতর আহত সজল কুন্ডকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সব ব্যবস্থা করা হয়েছে। সরকারের নির্দেশনায় শিক্ষামন্ত্রী আমাদের মূল দাবিসহ অন্যান্য দাবিও পূরণের আশ্বাস দিয়েছেন। আমরা সব শিক্ষার্থী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবি ও বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আগ পর্যন্ত তাদের নানা কর্মসসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আপাতত সাংস্কৃতিব কর্মকাণ্ড, রোড পেইন্টিং করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে গত বুধবার জাফর ইকবাল দম্পতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে অনশন ভাঙান।
গুরুতর আহত শাবিপ্রবি শিক্ষার্থীকে ঢাকায় নেয়া হচ্ছে