বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ (১৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের বাবার নাম ফরিদ শেখ। তারা ভান্ডারখোলা গ্রামের বাসিন্দা।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, আজ ধান রোপন করতে মাঠে যান ছলিম উল্লাহ। দুপুরে হঠাৎ বজ্রপাতে মারা যান তিনি। পরে জমিতে থাকা অন্য কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহত ছালিম উল্লাহ তার বাবার সঙ্গে কৃষিসহ এলাকায় দিনমজুর হিসেবেও কাজ করতেন।
বাগেরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ (১৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় দিনমজুর।










