‘দৃপ্ত শপথ মুজিব বর্ষে, আমরা থাকব সবার শীর্ষে’—এ স্লোগান সামনে রেখে কিশোরগঞ্জ কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংক লিমিটেডের বুথ উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংক, কিশোরগঞ্জ প্রধান শাখা আয়োজিত এ বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল অফিসার ও শাখাপ্রধান মো. আব্দুল আউয়ালসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আলম বলেন, এ বুথের মাধ্যমে গ্রাহকসেবার নিশ্চিত ও কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার ডিজিএম মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী বলেন, এ বুথ থেকে ২৪ ঘণ্টা টাকা উত্তোলন করা যাবে এবং এর জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ।










