রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
গতকাল বেলা সাড়ে ৩টায় নগরীর কাটাখালী খানার চক কাপাশিয়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো মুক্তা বেগম (৩৫), আলেয়া
বেগম (৬৫), সোহান
(৮) ও পরশ (৮)। তারা চক কাপাশিয়া এলাকার বাসিন্দা।
এদের মধ্যে আলেয়া ও মুক্ত আম বাগানেই মারা যায়।
হাসপাতালে নেয়ার পর পরশ ও সোহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে জীবন (৫) ও ভুট্ট (২০) নামের দুজন।
তারাও একই এলাকার বাসিন্দা।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হতাহতরা এলাকার একটি বাগানে আম কুড়াতে গিয়েছিল।
ঝড়-বৃষ্টির সময় হঠাৎই বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলে মারা যায় ওই দুই নারী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্তা।










