নবনির্মিত বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ। গতকাল দুপুর পৌনে ১২টায় বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক কলেজ রোডে তিনতলা এ ভবনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের আগে আইজিপিকে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। এরপর ভবনের ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ড. বেনজীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম প্রমুখ।