পার্বত্য জেলায় একযোগে কৃমিনাশক বড়ি সেবন ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছাড়ি ও বান্দরবান জেলার ১২১টি ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত ৪ হাজার ৫০০ পাড়াকেন্দ্রের মাধ্যমে একযোগে ১০ লক্ষাধিক উপকারভোগীকে কৃমিনাশক বড়ি সেবন করানো হয়। গতকাল বেলা ১১টায় অনলাইনে যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।