রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ টিকটকার মুক্তি পারভীন নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুক্তি পারভীন গোদাগাড়ীর শ্রীমন্তপুর এলাকার মোখলেছার রহমানের মেয়ে। তার কাছে ছয় প্যাকেটে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোপালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় আটক করা হয় ওই তরুণীকে। তার কাছে পাওয়া যায় ৬০০ গ্রাম হেরোইন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই তরুণী। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। বিয়ষটি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই তরুণীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।