ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে টয়োটা বাংলাদেশ লিমিটেডের শোরুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান এবং টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রেম্মিত সিং-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টয়োটা বাংলাদেশ লিমিটেড হলো টয়োটা সুসো এশিয়া প্যাসিফিক ও টয়োটা সুসো করপোরেশনের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এ সমঝোতা স্মারকের মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ির সম্মানিত গ্রাহকদের জন্য অটো লোন সুবিধা প্রদান করবে এবং উভয় প্রতিষ্ঠান একসঙ্গে ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ির মালিকানার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ, সহজ ও আধুনিক মাত্রায় উন্নীত করতে কাজ করবে।










