সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৮টা ৩৩ মিনিটে মেট্রোরেল কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।