রাঙ্গামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। জুমকিং লেক রিসোর্টের স্বত্বাধিকারী তনয় দেওয়ানকে সভাপতি ও বার্গি লেকভ্যালির ব্যবস্থাপনা পরিচালক সুমেত চাকমাকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ ঘটে। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে গড়ে ওঠা বিভিন্ন রিসোর্ট মালিকদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
রাঙ্গামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
রাঙ্গামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। জুমকিং লেক রিসোর্টের স্বত্বাধিকারী তনয় দেওয়ানকে সভাপতি ও বার্গি লেকভ্যালির ব্যবস্থাপনা পরিচালক সুমেত চাকমাকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।










