আবারো অসুস্থ হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই ও পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
গত কয়েকদিন ধরেই শারীরিক দুর্বলতায় ভুগছেন মুহিত। কোনো খাবার খেতে পারছিলেন না। ফলে তার অবস্থার অবনতি হচ্ছিল। এ অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
গত বছর কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন ৮৮ বছর বয়সী মুহিত। তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত হাসপাতালে
আবারো অসুস্থ হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। আজ শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।










