বরিশালের মেহেন্দিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দুই বছরের শিশু তাসরিনকে হত্যার পর মা সালমা আক্তার (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে মেহেন্দীগঞ্জ থানা পুলিশ।
নিহত শিশুটির পিতা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।
এ তথ্য নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, পরিবারের সদস্যরা বলছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এছাড়াও মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।










