গত শুক্রবার রাত ১টার দিকে শহরের হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।’