রাজধানী ঢাকার কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় মুন্নি সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন।










