যশোরের বেনাপোলে ভারতগামী তিন বাংলাদেশী যাত্রীর পায়ুপথ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচুরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।










