প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, ফয়েজ আহম্মদকে ৫ম গ্রেডের বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি প্রধান উপদেষ্টার মেয়াদকাল পর্যন্ত বা তার আগে যতদিন চাকরি করবেন, ততদিন এ বেতন পাবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রে উল্লেখ করা থাকবে।

এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে।