মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদীর ড্রেজিংয়ের বালির কবল থেকে চিলা ও বানিশান্তা ইউনিয়নের কৃষিজমি এবং উপকূলের জীবন-জীবিকা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‘কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোংলা পৌর শহরের চৌধুরীর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক নেতা চিলা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মো. আলম গাজী, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলি, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষক নেতা এসএ রশিদ, কৃষক সমিতির খুলনা জেলার নেতা অ্যাডভোকেট রুহুল আমীন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, বাগেরহাট জেলা নেতা ফররুখ হাসান জুয়েল, খান সেকেন্দার আলী, হুমায়ুন কবির, বানিশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা বিশ্বজিৎ মণ্ডল, সত্যজিৎ গাইন, অশোক কুমার বৈদ্য ও সঞ্জীব মণ্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট ও কৃষকদের জীবন-জীবিকা ধ্বংস করে কথিত উন্নয়ন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।