আন্তর্জাতিক কফি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-১-এ জমকালো কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ। একই আয়োজনে থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে লাইভ পারফর্ম করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান ও ব্যান্ড লেভেল ফাইভ। আগত অতিথিরা উপভোগ করেন কফি টেস্টিং, প্লেস্টেশন ৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ, পোলারয়েড বুথসহ নানা আকর্ষণীয় আয়োজন।

উৎসবে আরো অংশ নেন রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নীল হুরের জাহান।