বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠাতে বিদ্যুত্স্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন সরদার (৫০)। তিনি ওই এলাকার হাসেম সর্দারের ছেলে।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে মিলন সর্দার তার ব্যাটারিচালিত ভ্যানটি গ্যারেজে চার্জে দিয়ে যায়। সকালে চার্জার খুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দোহা তৌহিদ তাকে মৃত বলে ঘোষণা করেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।










