খাদ্য মন্ত্রণালয়ের সচিব হলেন মো: ফিরোজ সরকার। সোমবার (১ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নম্বর ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২৫.১১০১ এর ধারাবাহিকতায় মো: ফিরোজ সরকার, সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

এতে আরো বলা হয়, এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগ দেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. মাসুদুল হাসান রোববার (৩০ নভেম্বর) থেকে অবসর গেছেন।