মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেবিনেটের এমপি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মীর সাখাওয়াত আলী দারুকে সম্মান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কেএম আরিফুল হক। গতকাল দুপুরে সাবেক এ সংসদ সদস্যের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারসামগ্রী দেন তারা। এ সময় তার সহধর্মিণী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা আক্তার বানু লুচি, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, ইউএনও মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে জেলা প্রশাসক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেবিনেটের এমপি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মীর সাখাওয়াত আলী দারুকে সম্মান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কেএম আরিফুল হক।










