বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয় মাস ২৪ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন ১৩ ভারতীয় জেলে। আজ শনিবার দুপুরে ভারতীয় হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে এসব জেলেদের হস্তান্তর করে মোংলা থানা পুলিশ।
এর আগে আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগার থেকে ভারতীয় ১৩ জেলেকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন- সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৭), স্বর্ণা কুমার খড়া (২২), সুবোধ জানা (৬৯), কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপণ দাস (৫০), ইউনুচ আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৭)। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনায়।
এসব তথ্য নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত বছর ৮ আগস্ট বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ভারতীয় ১৩ জেলেসহ এফ বি স্বর্ণতারা নামে একটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। একই দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে বাগেরহাটের আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলে পাঠানো হয়।
কারামুক্ত হলেন ১৩ ভারতীয় জেলে
বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ছয় মাস ২৪ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন ১৩ ভারতীয় জেলে। আজ শনিবার দুপুরে ভারতীয় হাইকমিশনার সন্দীপ কুমারের কাছে এসব জেলেদের হস্তান্তর করে মোংলা থানা পুলিশ।










