আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে চাষীদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুছাব্বেরুল ইসলাম। এ সময় বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা নুরে জান্নাত, মোহাম্মদ ইয়ার আলীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ১ হাজার ৫০ জন চাষীর প্রত্যেককে পাঁচ কেজি আমন বীজ ও ২০ কেজি করে সার দেয়া হয়েছে।