স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া
প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এতে মন খারাপের
কিছু নেই’। শনিবার (১৭ আগস্ট) ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
এর আগে গতকাল শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টা
থেকে সরিয়ে এম সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি
ভয়েস অফ আমেরিকাকে আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি’।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন,
‘এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব।’










