প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকার
অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। খবর বাসস।
শুক্রবার (১৯ এপ্রিল) এক বার্তায় তিনি প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার
শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি
সমবেদনা জানান।
শিব নারায়ণ দাস শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন,
গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।










