ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী হাইকমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ থাকবে।