বগুড়ার হোটেল মম ইন কনফারেন্স হলে টিএমএসএসের অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মান উন্নয়ন সংস্থা আইএসও সার্টিফিকেট প্রদান করেছে। বিসিএল গ্রুপের ছয়টি অঙ্গপ্রতিষ্ঠান হলো বিসিএল পেপারস মিলস লি., বিসিএল
বোর্ড মিলস লিমিটেড, বিসিএল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিসিএল সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মম ইন লিমিটেড ও বিসিএল ফ্লুইড সিস্টেম লিমিটেড।
মঙ্গলবার রাতে বগুড়ার এক হোটেলের কনফারেন্স হলে আইএসওর পরামর্শক মো. রাকিবুর রহমান সার্টিফিকেটগুলো তুলে দেন বিসিএল গ্রুপের চেয়ারম্যান ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের হাতে।
এ সময় বক্তব্য প্রদান করেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান, পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মো. জাকির হোসেন, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ সারওয়ার মোহাম্মদ বাবু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-২ সাবিত হাসান বাবু প্রমুখ।










