রোম থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
ফ্লাইটটি আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বণিক বার্তাকে বলেন, রোম থেকে ঢাকাগামী ফ্লাইটটি অনুমতি নিয়েই ল্যান্ড করেছে। হুমকির একটি উড়ো খবর এসেছিল, ওই ফ্লাইটে নাকি বোম আছে এমন খবর এসেছিল। পরে সিভিল এভিয়েশন অ্যালার্ট জারি করে। তবে সবকিছু নিরাপদে হয়েছে। এ বিষয়ে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।










