কিশোরগঞ্জে বসেছে ঈদ আনন্দ বাজার। পৌর শহরের বিন্নগাঁওয়ের নিরালা হোটেল মালিকের বাসভবনের উঠানে এ বাজার বসানো হয়েছে। মাত্র ২ টাকায় কেনা যাচ্ছে শাড়ি, লুঙ্গি, তেল, সাবান, চিনি, চাল, পোলাও চাল, শ্যাম্পো, লবণ, দুধ ও সেমাই। নিরালা হোটেলের পরিচালক এনায়েত করিম অমি তিন বছর ধরে এ বাজার পরিচালনা করছেন।